বুধবার ২২ জুলাই ২০২৬
ধরনার জেরে আটক, কয়েক ঘণ্টা পর পুলিশ ছাড়লো রাহুল-প্রিয়াঙ্কাকে
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:০১ পিএম   (ভিজিট : ৭)
ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশি আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে কথিত ‘আরশোলা’দের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি সারা রাত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে দিল্লি পুলিশ তাকে আটক করে।

কয়েক ঘণ্টা পর দিল্লির ছত্রসাল স্টেডিয়াম থেকে রাহুল গান্ধীকে মুক্তি দেওয়া হয়। পরে একটি গাড়িতে করে তাকে সেখান থেকে ফিরে যেতে দেখা যায়।

এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করে মন্দির মার্গ থানায় নেওয়া হয়েছিল। পরে তাকেও ছেড়ে দেওয়া হয়। প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাতেই থানায় যান কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধী। পরে তিনিও সেখান থেকে ফিরে যান বলে জানা গেছে।

ঘটনার বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft