বুধবার ২২ জুলাই ২০২৬
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহত ১১ শ্রমিক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:৩৯ এএম   (ভিজিট : ১২)
ভারতের সিকিমে নির্মাণাধীন একটি সুড়ঙ্গে ধসের ঘটনায় পশ্চিমবঙ্গের ১১ শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের সবাই জলপাইগুড়ি জেলার বাসিন্দা। তাদের মধ্যে অন্তত নয়জন মালবাজার এলাকার বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সুড়ঙ্গের ভেতরে এখনও বেশ কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন। তাদের উদ্ধারে জোরদার অভিযান চলছে।

সোমবার দুপুরে সিকিমের নামচি এলাকায় নির্মাণাধীন সুড়ঙ্গটিতে হঠাৎ ধস নামে। এতে ভেতরে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, তারা একসময় ডুয়ার্স অঞ্চলের বিভিন্ন চা-বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে কর্মসংস্থান ও আয়ের সংকটের কারণে জীবিকার সন্ধানে সিকিমে নির্মাণশ্রমিক হিসেবে যোগ দেন।

দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই জলপাইগুড়ির মেটেলি ও নাগরাকাটা ব্লকের বাসিন্দা। এর মধ্যে মেটেলি ব্লকের ছয়জন এবং নাগরাকাটা ব্লকের তিনজন রয়েছেন। নিহতদের মধ্যে কিলকোট চা-বাগানের শ্রমিক মহল্লার গ্রাবিয়েল টিজ্ঞা, শিবা মুডা ও বিকেশ্বর ওঁরাও, ইনডং চা-বাগানের শ্যাম ওঁরাও এবং নাগেশ্বরী চা-বাগানের অমিতলাল গোরের নাম জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান অব্যাহত রাখার পাশাপাশি নিহতদের পরিচয় নিশ্চিত এবং আটকে পড়াদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft