বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
নেতানিয়াহুকে গ্রেপ্তারের চেষ্টা করব: মামদানি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ১৭)
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে তাঁকে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাঁকে গ্রেপ্তার করা যায় কি না, সে বিষয়ে আলোচনা চলছে।

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত কয়েক বছরে তাঁর কর্মকাণ্ডের ফলেই যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।”

মেয়র নির্বাচনের প্রচারণার সময়ও নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। তবে তিনি স্বীকার করেছেন, কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার আইনি ক্ষমতা তাঁর রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

তিনি বলেন, “আইন আমাকে যতটুকু ক্ষমতা দেবে, নিউ ইয়র্ক সিটিতে আমরা ঠিক ততটুকুই করব।” এ বিষয়ে আইনি উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করছেন বলেও জানান তিনি।

মামদানির এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেন, ইসরায়েলের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে শিরোনামে আসতে চাইছেন মামদানি।

ড্যানন বলেন, “এসব মন্তব্যে কোনো পরিবর্তন হবে না। প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে আসবেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।”

আজকালের খবর/এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft