মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
চট্টগ্রামে বাড়িতে হামলা ভাঙচুর, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ২৩)
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার আলীনগর এলাকায় চাঁদাবাজি, বসতবাড়িতে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবং পরিবারের নিরাপত্তাহীনতার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আশা পুতুল। 

সোমবার (১৮ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানালে তাদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। 
‎সংবাদ সম্মেলনে আশা পুতুল অভিযোগ করেন, মোস্তফা মুন্না, রিয়াদ, সাইমন, পাভেল ও সুজনসহ কয়েকজনের নেতৃত্বে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। তিনি বলেন, হামলার ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং যেকোনো সময় আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন। 
‎সংবাদ সম্মেলনে আশা পুতুল আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ৫ আগস্টের আগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেদের বিএনপির কর্মী-সমর্থক হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং সেই প্রভাব কাজে লাগিয়ে চাঁদাবাজি, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে তিনি দাবি করেন। এ বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তিনি।
‎তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলেও অভিযুক্তদের দৌরাত্ম্য থামেনি। উল্টো বিভিন্নভাবে মামলা তুলে নিতে চাপ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এ অবস্থায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, মামলার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। 

‎সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft