রবিবার ১৯ জুলাই ২০২৬
নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:২৯ পিএম   (ভিজিট : ১২)
বগুড়ার নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলী (৩৬) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে নন্দীগ্রাম কলেজপাড়ার হাফিজুর রহমানের ছেলে। 

স্থানীয়রা জানান, হোসেন আলী দীর্ঘদিন যাবত নন্দীগ্রাম পৌর এলাকাসহ উপজেলার বিভিন্নস্থানে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা চালিয়ে অঢেল টাকা ও সম্পত্তির মালিক বনে যায়। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠলে শুক্রবার (১৭ জুলাই) রাতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিনের নেতৃত্বে স্থানীয় জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দেন। 

পরে থানা পুলিশ নন্দীগ্রাম কলেজপাড়া থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন থানার এসআই ফিরোজ মিয়া। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, মাদক ব্যবসায়ী হোসেন আলীর নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। শনিবার সকালে মাদক ব্যবসায়ী হোসেন আলীকে বগুড়া কোর্টে প্রেরণ করা হয়। 

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft