সোমবার ২০ জুলাই ২০২৬
রংপুরে টাপেন্টাডলের বড় চালানসহ দুজন গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ১২)
রংপুরে মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের টাপেন্টাডলের বড় চালান আটকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় গঙ্গাচড়া উপজেলার তালুকহাবু মৌজার নিশাত বেনারসি দোকানের সামনে অভিযান চালিয়ে ২ হাজার ৪’শ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। 

রবিবার (১৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানে গঙ্গাচড়া থানা পুলিশ কাকিনা-রংপুর সড়কে ওৎ পেতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন মোটরসাইকেলে করে অভিযুক্ত সুমন মিয়া ও লুনা আক্তার তালুক হাবু এলাকায় আসলে পুলিশ তাদের থামায়। এ সময় মোটরসাইকেল তল্লাশী করা হলে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৪’শ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আব্দুস ছবুর বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে লালমনিরহাট সদর এলাকার বাসিন্দা সুমন ও লুনা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে থানা পুলিশ তাদের মাদকসহ হাতে নাতে আটক করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১৩৫ সিসি মোটরসাইকেল ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পরে আটক দুই মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।  

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft