মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
ঘোলা পানিতে মাছ শিকার করতে চাওয়ার পরিণতি ভাল হবে না: খোকন
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ১৭)
কেউ যদি জুলাই চেতনা বিক্রি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান এর পরিণতি ভালো হবে না। জনগণ পক্ষে থাকবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন খায়রুল কবির খোকন। 

রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপি'র আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ১৯ জুলাই নরসিংদী কারা বিদ্রোহ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, জুলাই চেতনা সবচেয়ে বেশি আমরা নিজেদের হৃদয়ে অন্তরে ধারণ করি। বর্তমান বিরোধী দল তারা আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা বলছেন যে, এই সরকারের যদি জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করেন, তাহলে বিগত সরকারের পরিণতি হবে। আরে ভাই, আপনারা অতীত ইতিহাসের দিকে তাকায় দেখেন আপনারা কী করেছেন। আর বিএনপি আর আওয়ামী লীগকে যদি এক কাতারে এক পাল্লায় মাপতে চান, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। কোথায় আছেন আপনারা বুঝতে পারছেন না আপনারা।

খায়রুল কবির আরও বলেন, আমরা একসাথে আন্দোলন করেছি। বিগত দিনের ১৭ বছর আন্দোলন মূল্যায়নে আপনারা কতটুকু ভূমিকা রেখেছেন জনগণ জানে আমরাও জানি। কী করেছেন আপনারা? তারপরও আমরা একসাথে মিলেছি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা শপথ করেছি মহান জাতীয় সংসদে। আমরা সেইভাবে আগাতে চাই। এখন যদি বিএনপিকে প্রতিপক্ষ ভেবে ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা জুলাই সনদকে আপনারা ইস্যু করেন, আপনারা বলেন যে গণভোট গণরায় আমরা যদি বাস্তবায়ন না করি তাহলে আমরা মাঠে নামব এবং এই সরকারকে পদত্যাগ করে দিতে বাধ্য করবেন, তাহলে বিএনপি কি এই এরশাদের জাতীয় পার্টি, না আওয়ামী লীগের গৃহপালিত দল? জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই দল। এই দলের বিরুদ্ধে কথা বলবেন হিসাব করে বলবেন।

জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপি'র সহ-সভাপতি এম.এ জলিল, এড. বাছেদ ভুইয়া,আবু সালেহ চৌধুরী,বিজি রশিদ নওশের, আকবর হোসেন,   একেএম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, ফারুক উদ্দিন ভুইয়া,    রবিউল ইসলাম রবি, আমিনুল হক বাচ্চু,খবিরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হোক টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft