রবিবার ১৯ জুলাই ২০২৬
অভিবাসী ট্রাকচালকদের বদলে প্রবীণ সেনা নিয়োগের ঘোষণা ট্রাম্পের, শঙ্কায় যুক্তরাষ্ট্রের ভারতীয়রা
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:২২ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ১২:২৪ পিএম  (ভিজিট : ৩৩)
যুক্তরাষ্ট্রে অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে তাদের জায়গায় মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ ঘোষণায় দেশটিতে কর্মরত বিপুলসংখ্যক ভারতীয় ট্রাকচালকের চাকরি ও জীবিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পেনসিলভানিয়ায় সামরিক বিনিয়োগবিষয়ক এক সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন অবৈধ অভিবাসী ট্রাকচালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। তাঁর অভিযোগ, অনেক অভিবাসী ট্রাকচালকের প্রয়োজনীয় লাইসেন্স নেই এবং তাঁদের কেউ কেউ মাদক বা অ্যালকোহলে আসক্ত, যা সড়ক নিরাপত্তার জন্য হুমকি।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও পিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী অভিবাসী ট্রাকচালকদের পরিবর্তে মার্কিন সামরিক বাহিনীর প্রবীণ সদস্যদের নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, সেনাবাহিনীতে ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকা ব্যক্তিদের বাণিজ্যিক ট্রাকচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ দেওয়া হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করেননি তিনি।

প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে ট্রাম্প প্রশাসনের অভিযানে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি থাকা প্রায় দুই লাখ অভিবাসী চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন নাগরিকদের মধ্যে ভারী ট্রাক চালানোর আগ্রহ কমে যাওয়ায় এই পেশায় বৈধ ও অবৈধ—উভয় ধরনের অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এ অবস্থায় সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ট্রাকচালকেরা। নর্থ আমেরিকান পাঞ্জাবি ট্রাকার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ট্রাকচালক ভারতীয়, যাদের অধিকাংশই পাঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা।

ইতোমধ্যে বাধ্যতামূলক ইংরেজি দক্ষতা পরীক্ষা এবং অভিবাসীদের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে কঠোর নীতির কারণে এই সম্প্রদায় নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর পাশাপাশি কয়েকটি সড়ক দুর্ঘটনা ও মাদক পাচারের ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত কয়েকজন ট্রাকচালকের বিরুদ্ধে মামলা হওয়ার পর প্রশাসনের নজরদারিও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়িত হলে শুধু ভারতীয় নয়, যুক্তরাষ্ট্রে কর্মরত বিপুলসংখ্যক অভিবাসী ট্রাকচালকের কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে। তবে পরিকল্পনাটি কার্যকর করতে প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগতে পারে।

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft