সোমবার ২৭ জুলাই ২০২৬
পাবনায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ২১১)
‎পাবনায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে তুহিন খা (১৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
 ‎
‎শনিবার (১১ জুলাই) সকালে নিহতের শ্বশুর বাড়ির এলাকা পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া লালগোলা এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত তুহিন খাঁ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবি খাঁর ছেলে। 

নিহতের ভাই শামীম হোসেন জানান, ৫ থেকে ৬ দিন আগে পারিবারিক কলহের কারনে তুহিনের স্ত্রী তার বাবার বাড়ি চলে যায়। শুক্রবার (১০ জুলাই) রাতে তুহিন তার স্ত্রীর সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যায়। শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পায় এলাকার একটি ডোবায় তুহিনের মরদেহ পাওয়া গেছে। 

পুলিশের দাবি তুহিন মসজিদের বারান্দায় আত্মহত্যা করেছে। সে বিভিন্ন ধরনের নেশায় আক্রান্ত ছিল।

‎পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, শুক্রবার দিনগত রাত ২টার দিকে খবর পায় নলদহ পূর্বপাড়া লালগোলা এলাকার মসজিদের বারান্দার গ্রিলের সাথে এক যুবক আত্মহত্যা করেছে। সকালে পুলিশ গিয়ে মসজিদের বারান্দার কোন মরদেহ পায়নি। তবে মসজিদের পাশে একটি ডোবায় মরদেহটি পাওয়া গেছে। এটি হত্যা না আত্বহত্যা সেটি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড়ভাই এটা আত্বহত্যা মেনে নিতে নারাজ। তিনি বলেন কুহিনকে গলায় গামছা পেঁচানো ছিল। তাকে গালায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। 

আজকালের খবর/রাশেদুল মিলন 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft