রবিবার ২৬ জুলাই ২০২৬
নতুন কর ছাড়াই গাজীপুর সিটির ৫,১০২ কোটি টাকার বাজেট ঘোষণা
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ১)
নতুন কোনো কর আরোপ না করেই গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে নগরীর অবকাঠামোগত উন্নয়ন, মেরামত ও রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মশক নিধন কার্যক্রমকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে নগর ভবন মিলনায়তনে আয়োজিত এক বাজেট সভায় জিসিসির প্রশাসক মো. শওকত হোসেন সরকার আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন। একই সাথে অনুষ্ঠিত সভায় ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন ও উপস্থাপন করা হয়।

ঘোষিত বাজেটে আয়ের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাত থেকে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানভিত্তিক উন্নয়নে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের সংস্থান রাখা হয়েছে। সমাপনী স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।

বাজেট বক্তৃতায় প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, "এবারের বাজেট সম্পূর্ণ জনকল্যাণমুখী। গাজীপুরকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি নগরবাসীর স্বাস্থ্যের কথা ভেবে শিক্ষা, চিকিৎসাসেবা ও মশক নিধনেও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।"

প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বাজেট সভায় অন্যান্যের মধ্যে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ আল মামুন, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft