সোমবার ২৭ জুলাই ২০২৬
গোপালগঞ্জে প্রায় ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২:২৯ পিএম   (ভিজিট : ৯)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

সোমবার (২৭ জুলাই) দুপুরে কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খানারপাড় এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সজিব মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ গ্রেফতার সজিব মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার সজিব মিয়া কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খানারপাড় গ্রামের মিরাজ মিয়ার ছেলে।

আজকালের খবর/এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft