সোমবার ২৭ জুলাই ২০২৬
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চের দিকে তরুণ প্রকৌশলীর জয়যাত্রা
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:১০ পিএম   (ভিজিট : ৫)
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় একের পর এক সাফল্য অর্জনের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করার প্রস্তুতি নিচ্ছেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের (KYAU) শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক।

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 'ন্যাশনাল সায়েন্স ফিকশন ফেয়ার'-এ চ্যাম্পিয়ন (NSFC) হওয়ার পর, সম্প্রতি তিনি দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় (DU)-এ আয়োজিত জাতীয় ইভেন্টে সফলভাবে অংশ গ্রহণ করেন।

শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক মো. হাসিব খান সিরাজগঞ্জ পৌরসভার শাহেদ নগর মহল্লার মো. ওয়াহাব খানের ছেলে।

নিজের এই ধারাবাহিক সাফল্য নিয়ে তিনি বলেন "আলহামদুলিল্লাহ, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নতুন পদক্ষেপ—পুরো যাত্রাটাই ছিল দারুণ এক অনুভূতি। মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আজ আমি এতদূর আসতে পেরেছি।"

তিনি আরও বলেন, "বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই 'রোবো টেক ভ্যালি' (Robo Tech Valley)-কে, যারা এই ইভেন্টটি স্পন্সর করে আমাদের সায়েন্স ফিকশন সেগমেন্টকে পুরো সমর্থন দিয়েছে।"

জাতীয় পর্যায়ে নিজের যোগ্যতা প্রমাণের পর এবার এই তরুণ প্রতিভার পরবর্তী লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গন। আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।

এই রোবট  কৃষিকাজে ক্ষেতে কীটনাশক প্রদান ও সার প্রদান করতে পারে যা মোবাইল ফোন থেকে যেকোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং এটা নিজে থেকেই চলতে পারে। সৌরবিদ্যুত থেকে শক্তি সংগ্রহ করে চলতে পারে এটি। ক্যামেরা,বিভিন্ন সেন্সর, মাইক্রোচিপ ও আরো বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে বানানো হয়েছে এই ভিশন বেইজড স্মার্ট অ্যার্গো রোবট।

ভবিষ্যতে দেশ ও প্রযুক্তির কল্যাণে আরও বড় কিছু করার প্রত্যয় নিয়ে তিনি আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন  তাই  একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সবার কাছে সার্বিক সহযোগীতা ও  দোয়া চেয়েছেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft