সোমবার ১৩ জুলাই ২০২৬
গাজীপুরে ঝটিকা মিছিলের প্রতিবাদে জেলা ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:৩৩ পিএম   (ভিজিট : ৭০)
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে গাজীপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঝটিকা মিছিলের ভিডিওকে ঘিরে শুক্রবার (৩ জুলাই) বিকেলে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ছাত্রদল। একই সঙ্গে ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার ( ৩ জুলাই)  দুপুরে গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ ওঠে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এরই প্রতিবাদে বিকেলে গাজীপুর জেলা ছাত্রদলের উদ্যোগে জয়দেবপুর থানার সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন। মিছিলটি জয়দেবপুর থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রকাশ্য কর্মসূচি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তারা এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্য সচিব এমারত হোসেন মুসুল্লি, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদার, যুগ্ম আহ্বায়ক আজিজুল সিনহা, রমজান আলী, রাকিবুল ইসলাম ও শরিফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরিফুল বাশার সজল, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, সেতু, মাসুম, জুয়েল, রেজাউল, সদস্য সুমন বর্মন, মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুষার মুসুল্লি, ছাত্রদল নেতা আরিফ, পারভেজ এবং মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন কাজীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, গাজীপুর মহানগরের সদর মেট্রো থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এর প্রতিবাদে জয়দেবপুর থানা এলাকায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজসহ সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কথিত ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি দ্রুত আলোচনায় আসে। এরপরই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয় এবং পরিস্থিতির ওপর নজরদারি জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft