বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
রবিবার (১২ জুলাই) এক যৌথ শোকবার্তায় ফোরামের সভাপতি অধ্যাপক মো. আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবু তালেব বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন প্রজ্ঞা, সততা, শালীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, অভিজ্ঞ প্রশাসক ও শিক্ষাবান্ধব নেতা হিসেবে দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ বলেন, অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা জানানো হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
আজকালের খবর/বিএস