সোমবার ১৩ জুলাই ২০২৬
বন্যার্তদের পাশে দাঁড়ালেন গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:৪৫ পিএম   (ভিজিট : ৭)
দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য ও  মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে গাজীপুর জেলা প্রশাসন।  জেলার ৫টি সংসদীয় আসনের সকল সংসদ সদস্যরা  তাদের এক মাসের মূল বেতন এবং জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

রবিবার (১২ জুলাই)  জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির নির্ধারিত সভা চলাকালীন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য  জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন বন্যা দুর্গতদের সহায়তায় তার সংসদ সদস্য হিসেবে প্রাপ্য এক মাসের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে একদিনের বেতন প্রদানের আহ্বান জানান। তার এই আহ্বানে তাৎক্ষণিক সংহতি প্রকাশ করেন জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া। তার আহবানে সাড়া দিয়ে সভায় উপস্থিত জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণও স্ব-স্ব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে এই মহতি উদ্যোগে অংশ নেয়ার বিষয়ে সহমত পোষণ করেন।

জেলা প্রশাসক  সভায় অনুপস্থিত অন্য সংসদ সদস্যদের সাথে তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারাও সানন্দে এই উদ্যোগে শরিক হোন এবং এক মাসের মূল বেতন প্রধানমন্ত্রীর এাণ তহবিলে দান করার ঘোষণা দেন  গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাজীপুর-২: আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দীন আইয়ুবী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগের এই ক্রান্তিকালে বন্যার্তদের সহায়তায় আগামী ৩ কর্মদিবসের মধ্যে গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। সংগৃহীত এই অর্থ দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুরের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. নূরুল করিম ভূঁইয়া জানান, গাজীপুর একটি বিশেষ জেলা হিসেবে গাজীপুর জেলা প্রশাসন এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সভায় উপস্থিত ছিলেন-  গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, মহানগর পুলিশ ও র‌্যাব সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।  

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft