রবিবার ১২ জুলাই ২০২৬
জাতীয় পর্যায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন হেদায়েত হোসেন
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ১৪)
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার  শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন। 

শনিবার (১১ জুলাই ২০২৬)  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম কর্তৃক জানাগেছে , ওই প্রধান শিক্ষক উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেন। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন ও শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে তাদের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার  বিষয়টি নিশ্চিত করেন।

সুত্র জানায়  ১৫ জুলাই ২০২৬ঈং তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ পদক প্রদান করবেন।

প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার এই সম্মান আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। এ অর্জন শুধু আমার নয়, আমার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিবারের সকলের সম্মিলিত ভালোবাসা ও প্রচেষ্টার ফল। মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। এই স্বীকৃতি আমাকে আরও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অনুপ্রাণিত করবে। সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। প্রধান শিক্ষক হেদায়েত হোসেন গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম গ্রামের মৃত জহির উদ্দিন এবং মোছাঃ এলাহীজোন্নেছা এর পুত্র। 

আজকালের খবর/রাশেদুল মিলন 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft