সোমবার ১৩ জুলাই ২০২৬
দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী হচ্ছেন কলাপাড়ার গ্রামীণ নারী-পুরুষ
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৮)
দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ। সংস্থাটির সহায়তায় মলা, পুঁটি, ভেটকিসহ পুষ্টিসমৃদ্ধ দেশীয় মাছ চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন স্থানীয় নারী ও পুরুষ।

হীড বাংলাদেশের এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট ২০২৫-২০২৬ অর্থবছরে মৎস্য খাতে মোট ৭৪টি কার্যক্রমের মধ্যে ৬৪টি প্রদর্শনী বাস্তবায়ন করেছে। এর আওতায় মাছের পোনা উৎপাদন, পোনা পরিবহনের জন্য অক্সিজেনেটেড ভ্যান, দ্রুত বর্ধনশীল জি-৩ রুই মাছের প্রদর্শনী, দেশীয় প্রজাতির মাছ চাষ, ভাসমান খাঁচায় মাছ চাষ, মলা মাছের ব্লাড ব্যাংক স্থাপন, মৎস্য খামারের যান্ত্রিকীকরণ এবং ব্ল্যাক সোলজার ফ্লাই ব্যবহার করে মাছের খাদ্য উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে।

প্রকল্পের অংশগ্রহণকারীদের চুন, মাছের রেণু, জাল, ব্লু নেট, রাসায়নিক সার, অক্সিজেন মেশিন, ড্রাম, রেকর্ড বই, মাছের খাদ্য এবং নগদ অর্থসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়। পাশাপাশি মাছের আঁশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের জন্য তিনজন উদ্যোক্তা গড়ে তোলা হয়েছে। তিনটি ব্যাচে মোট ৬০ জন সদস্যকে প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় উপকরণও দেওয়া হয়েছে।

সুফলভোগী কচি রানী, শিল্পী রানী ও রমিন সরকার জানান, প্রশিক্ষণ ও বিনামূল্যে উপকরণ পাওয়ায় তারা এখন দেশীয় মাছ চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাজারে মাছ বিক্রি করে অতিরিক্ত আয় করছেন।

হীড বাংলাদেশের পাখিমারা শাখার মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে সংস্থাটি কলাপাড়ায় গ্রামীণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। বাস্তবায়িত প্রদর্শনীগুলো ইতোমধ্যে অনেক মৎস্যচাষীর জীবিকার প্রধান অবলম্বনে পরিণত হয়েছে। বাজেট সাপেক্ষে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।



আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft