রবিবার ১২ জুলাই ২০২৬
টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১:২৫ পিএম   (ভিজিট : ১২)
টানা পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইন প্লাবিত হওয়ায় গত ৭ জুলাই থেকে বন্ধ থাকা এ রুটে আজ সকাল থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

রবিবার (১২ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম স্টেশনে পৌঁছে সেখান থেকে ২০ মিনিট যাত্রাবিরতি শেষে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী কক্সবাজারগামী সব ট্রেন চলাচল করবে।

মো. সুবক্তগীন বলেন, যেখানে রেললাইন পানিতে তলিয়ে গিয়েছিল, সেখানে ব্যালাস্ট ফেলে লাইন উঁচু করা হয়েছে। ফলে এখন ট্রেন চলাচলে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়।

গত ৭ জুলাই টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী রেললাইন পানিতে তলিয়ে যায়। রেললাইনের ওপর প্রায় দুই ফুট পানি জমে থাকায় প্রথমে ট্রেন চলাচল ব্যাহত হয়। দীর্ঘ সময় অপেক্ষার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলন্ত ট্রেনগুলোকে পেছনের স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়।

পরদিন ৮ জুলাই বাংলাদেশ রেলওয়ে জানায়, ষোলশহর-জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানি না কমা পর্যন্ত কক্সবাজারমুখী ট্রেন চলাচল সম্ভব নয়। এ সময় যাত্রীদের টিকিটের অর্থ ফেরতের পাশাপাশি ঢাকায় ফিরতে আগ্রহীদের জন্য চট্টগ্রাম থেকে কক্সবাজার এক্সপ্রেসে ফেরার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।

এরপর টানা পাঁচ দিন চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। প্রয়োজনীয় মেরামত ও রেললাইন সংস্কার শেষে রোববার থেকে আবারও স্বাভাবিক হয়েছে দেশের এই পর্যটন রুটের রেল যোগাযোগ।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft