সোমবার ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে যেমন হচ্ছে ব্রাজিলের একাদশ
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ১৫)
বড় লক্ষ্যের দিকে ছুটতে চাওয়া ব্রাজিলের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ (সোমবার)। হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় তারা এশিয়ান পরাশক্তি জাপানের বিপক্ষে লড়বে। যেখানে কার্লো আনচেলত্তি নিজের সর্বশেষ ম্যাচের লাইনআপে পরিবর্তন আনার সম্ভাবনা বেশ কম। তবে ব্রাজিলিয়ান ভক্তদের জন্য স্বস্তির খবর– এই ম্যাচে তারা আরও বেশি সময় নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পারেন। তার চোট পুনর্বাসনের প্রক্রিয়ার প্রশংসা করে আনচেলত্তি জানিয়েছেন, ‘গত এক সপ্তাহে তার উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি। তবে তিনি এখন আরও বেশি সময় মাঠে থাকার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছেন।’

জাপানের বিপক্ষে একাদশ নিয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও, বেশি পরিবর্তন যে আসছে না সেই ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ, ‘আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন আসবে, আর এটা আমাদের শেষ অনুশীলনের সময় চূড়ান্ত হয়। দিন শেষে আমাদের ম্যাচে পূর্ণ মনোযোগ থাকা চাই। আমরা খুব কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়ব। যারা খুব শৃঙ্খলিত এবং আমরা স্পষ্টভাবে জানি যে মাঠে কী করতে হবে।’সবমিলিয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল যে একাদশ নিয়ে নেমেছিল, সেটাতে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। বিশেষ করে রক্ষণ, মিডফিল্ড এবং আক্রমণভাগে সেলেসাও কোচ নিজের পছন্দের সমন্বয় খুঁজে পেয়েছেন বলেই মনে হচ্ছে। চোটে পড়ার আগে লেফট উইংয়ে রাফিনিয়া নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। তার জায়গা স্কটিশদের বিপক্ষে নেমে পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছেন রায়ান। এ ছাড়া নেইমার আগের ম্যাচে ৭৫ মিনিটে নামলেও, জাপানের বিপক্ষে আরও বেশি সময় পেতে পারেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ 

অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাঘালায়েস ও ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র
সব মিলিয়ে ১৪ ম্যাচ হয়েছে ব্রাজিল ও জাপানের মধ্যে। যেখানে ব্রাজিলের জয় ১১, দুটি ড্র এবং জাপান জিতেছে মাত্র এক ম্যাচ। আনচেলত্তির দলের জন্য এই পরিসংখ্যান স্বস্তির হলেও ২০২৫ সালে ব্লু সামুরাইদের কাছে হার ভক্তদের জন্য অস্বস্তিকর। সবশেষ ২০২৫ সালের অক্টোবরে ব্রাজিলিয়ান জাতীয় দল বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে বেশ সমস্যায় পড়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপানিরা ম্যাচ জেতে ৩-২ গোলে। ব্রাজিলের পোস্টে সেটাই ছিল জাপানের সর্বোচ্চ গোল।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft