রবিবার ২৮ জুন ২০২৬
কপাল পুড়ল ইরানের, অস্ট্রিয়া-আলজেরিয়া ড্র করে বিদায় বিশ্বকাপ থেকে
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:০৪ এএম   (ভিজিট : ১০)
কয়েক মিনিটের জন্য নকআউট পর্বের স্বপ্ন ছুঁয়ে দেখেছিল ইরান। কিন্তু শেষ মুহূর্তের এক গোলে সবকিছু বদলে যায়। অস্ট্রিয়া ও আলজেরিয়ার ৩-৩ ড্রয়ের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ইরানকে।

গ্রুপ জিতে আগেই শেষ বত্রিশ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। অন্যদিকে নকআউটের বাকি দুটি জায়গা নিয়ে লড়াই চলছিল অস্ট্রিয়া, আলজেরিয়া এবং ইরানের ভাগ্যে।

গ্রুপ জিতে না উঠলেও তিনটি ড্র থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করেছিল ইরান। বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং মিশরের বিপক্ষে সমতায় শেষ হওয়া ম্যাচগুলো তাদের সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রেখেছিল।

অস্ট্রিয়া ও আলজেরিয়ার ম্যাচে অতিরিক্ত সময়ে আলজেরিয়া ৩-২ ব্যবধানে এগিয়ে গেলে ইরানের নকআউট সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতা ফেরায় অস্ট্রিয়া। ৩-৩ ড্রয়ের ফলে অস্ট্রিয়া নিজেদের অবস্থান ধরে রাখে, আলজেরিয়াও শেষ বত্রিশ নিশ্চিত করে।

ফলে মাত্র এক ধাপের ব্যবধানে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার স্বপ্ন ভেঙে যায় ইরানের।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft