শনিবার ২৭ জুন ২০২৬
দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে জাপান-ব্রাজিল
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১০:২৭ এএম   (ভিজিট : ১৭)
ডালাসে বাংলাদেশ সময় শুক্রবার ভোরের ম‍্যাচে ১-১ ড্র হয়েছে জাপান ও সুইডেনের লড়াই। দুই দলই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।

হিসেবটা ছিল এমন জয় কিংবা ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত করবে জাপান, এমনকি হারলেও বিপদে পড়ার সম্ভাবনা কম। 

অন্যদিকে জাপানের বিপক্ষে কেবল একটি জয়ই সুইডেনকে সরাসরি পরের রাউন্ডে নিয়ে যাবে।

এমনকি ‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে তিউনিসিয়া যদি নেদারল্যান্ডসের বিপক্ষে জয় কিংবা ড্র করে, তবে জাপানের বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও হাতছানি দিচ্ছিল সুইডিশদের। নাটকীয় এই ম্যাচে শেষ পর্যন্ত হয়েছে ড্র। তাতে নকআউটের টিকিট নিশ্চিত হয়ে দুই দলেরই।

ডালাস স্টেডিয়ামে আজ ‘এফ’ গ্রুপে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জাপান।

৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। এরপর অ্যান্থনি এলাঙ্গার গোলে সমতায় ফেরে সুইডেন।
এই ড্রয়ের পর গ্রুপ রানার্সআপ হয়ে এশিয়ার জায়ান্ট দলটি দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে ব্রাজিলের। আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় নকআউটের এই ম্যাচে মাঠে নামবে দুই দল। আর গ্রুপের তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শ্রেয়তর অবস্থান নিয়ে বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ড নিশ্চিত হলো সুইডেনের।

‌‌'এফ’ গ্রুপে ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। শেষ বত্রিশে ডাচদের প্রতিপক্ষ মরক্কো। 

অন্যদিকে আগেই প্রায় বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়া তিউনিসিয়া ৩ ম্যাচের সবকটিতে হেরে খালি হাতেই বাড়ির পথ ধরতে হচ্ছে।

দুই দলেরই রাউন্ড অব ৩২-এ যাওয়ার সম্ভাবনা প্রবল থাকার কারণে কি না কে জানে প্রথামার্ধে চিরচেনা উত্তাপ বা গতি খুঁজে পাওয়া যায়নি।

ম্যাচের আধঘণ্টা পেরোতেই চোটের কারণে সেন্টার-ব্যাক হিয়েনকে হারায় সুইডেন; এর কিছুক্ষণ পরই প্রথমার্ধেই নিজেদের অধিনায়ককে তুলে নেওয়ার মতো এক অপ্রত্যাশিত ও বিরল সিদ্ধান্ত নেয় জাপান। এর সঙ্গে ঘনঘন ফাউল আর অনাকাঙ্ক্ষিত বিরতির কারণে ম্যাচটি কখনোই তার চেনা ছন্দ খুঁজে পায়নি।

তবে এর মাঝেই একটা সুযোগ তৈরি হয়েছিল। সুইডেনের ডি-বক্সের ঠিক বাইরে চমৎকার এক পজিশন তৈরি করে নিয়েছিলেন নাকামুরা; তার নেওয়া দারুণ এক মাপা শট সুইডেনের গোলপোস্টের নিচের ডান কোণ ঘেঁষে প্রায় ঢুকেই যাচ্ছিল। প্রথমার্ধে দুই দলের জন্যই এটিই ছিল সবচেয়ে কাঁপন ধরানো মুহূর্ত। ওই এক চেষ্টা বাদ দিলে বিরতির আগে দুই দলের স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবল ইতিহাসের তুলনায় বড্ড বেশি ম্যাড়মেড়ে ঠেকেছে।

ব্লু সামুরাইদের প্রথমার্ধের ম্যাড়মেড়ে পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে গোল পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল। তবে সেই গোলের জন্য অপেক্ষাটা বৃথা যায়নি; দোয়ান এবং মায়েদার নিখুঁত আর নান্দনিক পাসিংয়ের রসায়নে দেখা মেলে অনবদ্য এক গোলের। ৫৬ মিনিটে দোয়ান বল নিয়ন্ত্রণে নিয়ে একবার চোখ বুলিয়েই সুইডিশ ডিফেন্সকে বোকা বানিয়ে এক অবিশ্বাস্য থ্রু পাস বাড়িয়ে দেন মায়েদার উদ্দেশ্যে। সেল্টিকের এই ফরোয়ার্ড চমৎকার গতিতে বল নিজের নিয়ন্ত্রণে নেন এবং কোনো ভুল না করে আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে ম্যাচের ডেডলক ভাঙেন।

অবশ্য সুইডেনও সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি। ইউরোপিয়ান দলটির হয়ে বিশ্বকাপে আবারও স্কোরশিটে নাম লেখান এলাঙ্গা। ৬ মিনিট পর তার নেওয়া দুর্দান্ত এক বাঁ-পায়ের ক্রস-শট জাপানি গোলকিপার সুজুকিকে ফাঁকি দিয়ে জালে জড়ালে ম্যাচে সমতা ফেরে।

এর কিছুক্ষণ পরই অবশ্য দারুণ দুটি সেভ করে নিজের আগের ভুলের প্রায়শ্চিত্ত করেন জাপানের এই গোলকিপার। প্রথমে ডি-বক্সের বাইরে থেকে ইসাকের নেওয়া শট এবং শেষ মুহূর্তে তার এক চমৎকার হেডার রুখে দেন সুজুকি। শেষ দিকে দুই দলই গোলের একাধিক ‍সুযোগ তৈরি করে। তবে জয়সূচক গোলের দেখা পায়নি কোনো দলই।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft