বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
এফডিসির অধীনে প্রতিভা অন্বেষণ শিগগিরই, জানালেন তথ্য প্রতিমন্ত্রী
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৫৮ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৭:০৯ পিএম  (ভিজিট : ৯)
‘আমরা শিগগির প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু করছি। সারা দেশ থেকে প্রতিভা বের করব আমরা’-এমন আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রশাসনিক ভবনের ভিআইপি প্রজেকশন হলে কর্মকর্তা ও কর্মচারীদের অবসরভাতার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমানের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত ৮ জন কর্মকর্তা ও কর্মচারীর ১ কোটি ৫৪ লাখ ৭ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। অবসরভাতা পেয়ে হাসি ফুটেছে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের মুখে।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘এখানের সংকট আমি বুঝতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে এখানে আন্তরিকতার অভাব ছিল। একজন মানুষ সারা জীবন চাকরি করে শেষ সময়ে এসে এ টাকার জন্য ঘুরবে, এটা উচিত না। মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে আমি কথা বলব, যত দ্রুত পারা যায় আমরা সবার অবসরভাতা ক্লিয়ার করব।’

চলচ্চিত্রশিল্প নিয়ে সরকার আন্তরিক। এ শিল্পের উন্নয়ন, আধুনিকায়ন এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সামনে প্রতিভা অন্বেষণের নতুন আয়োজনের খবর দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আমরা শিগগির প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু করছি। সারা দেশ থেকে প্রতিভা বের করব আমরা। আর এ দায়িত্ব দিতে চাই বিএফডিসিকে। তারা বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে যৌথভাবে এ দায়িত্ব পালন করবে।’

প্রতিমন্ত্রীর উদ্দেশে মাসুমা রহমান বলেন, ‘আমাদের আরও ৪৯ জন মানুষ সিরিয়ালে রয়েছেন। এই পাওনা টাকার অপেক্ষায় থাকতে থাকতে রোগে ভোগে বিনা চিকিৎসায় অনেকে মারাও গেছেন। আমাদের মানুষগুলোর ভোগান্তি যাতে শিগগিরই শেষ হয়, সেই আশাটুকু রাখব। ’

এপ্রিল বিএফডিসির ২৩ জন কর্মকর্তা ও কর্মচারীর অবসরভাতার চেক হস্তান্তর করা হয়। ৩ কোটি ৫৮ লাখ টাকা হস্তান্তর করা হয়। বছর শেষে আরও ৩ জন, আর মঙ্গলবার ৮ জনসহ আরও ১১ জনের অবসরভাতার চেক হস্তান্তর করা হয়। আরও ৪৯ জন চেকের অপেক্ষায় আছেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন প্রমুখ।

আজকালের খবর/আতে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft