বুধবার ২৪ জুন ২০২৬
নৃত্যপরিচালক জাকির হোসেন আর নেই
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৬)
জনপ্রিয় নৃত্যপরিচালক ও চলচ্চিত্র অভিনেতা জাকির হোসেন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নৃত্যপরিচালক ইউসুফ খান। পরে সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান একটি পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, ‘জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্যপরিচালক ছিলেন। তিনি দুইবার আমার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া আমার বেশ কয়েকটি সিনেমার গানে নৃত্য পরিচালনাও করেছেন।’

তিনি আরও লেখেন, ‘দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ সকালে চলে গেলেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাকির ভাইয়ের অসময়ে চলে যাওয়া মেনে নেওয়া খুবই কষ্টের। যেখানেই থাকেন ভালো থাকেন ভাই।’

জাকির হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মরণব্যাধি কোলন ক্যানসারে ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য মাঝে ভারতের বেঙ্গালুরুতেও নিয়ে যাওয়া হয়েছিল। তার অসুস্থতার খবরে প্রাথমিকভাবে প্রযোজক আরশাদ আদনান, খোরশেদ আলম খসরু পাশে দাঁড়িয়ে ছিলেন। জাকিরের মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করেছেন। 
সম্প্রতি হঠাৎ জাকিরের শারীরিক অবস্থার অবনতি ঘটে। শনিবার (২০ জুন) তাকে মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৫ বছরের এক কন্যাসন্তান রেখে গেছেন।

এই নৃত্যপরিচালকের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

আজকালের খবর/আতে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft