মঙ্গলবার ২৩ জুন ২০২৬
প্রযোজক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী আরশাদ আদনান
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৮:৪৩ পিএম  (ভিজিট : ৫)
দীর্ঘ সাত বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এতে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন ‘প্রিয়তমা’খ্যাত চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান। বিষয়টি মঙ্গলবার আজকালের খবরকে নিশ্চিত করেছেন ‘গলুই’খ্যাত প্রযোজক খোরশেদ আলম খসরু।

জানা গেছে, দীর্ঘ অচলায়তন কাটাতে প্রযোজকরা একমত হওয়ায় নির্বাচনমুখী হয়েছে চলচ্চিত্রের মাদার অর্গানাইজেশন প্রযোজক সমিতি। এতে একই প্যানেল থেকে সামসুল আলম সাধারণ সম্পাদক এবং খোরশেদ আলম খসরু সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচনে প্রার্থী হবেন। ইতিমধ্যে তারা মনোয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এছাড়া প্রযোজক মো. ইকবাল যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রযোজক-পরিবেশক কামাল আন্তর্জাতিক নির্বাচনে প্রার্থী হচ্ছেন।

অফিস সেক্রেটারি সুমেন্দ্রনাথ বাবু আজকালের খবরকে জানান, আগামী ৮ আগস্ট এফডিসিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ফর্ম কেনা ও জমা চলতি মাসের ২৮ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। 

এদিকে এ খবরে পরিচালক, শিল্পী, প্রদর্শকসহ চলচ্চিত্র পাড়ায় স্বস্তির আভাস পাওয়া গেছে।

এর আগে সর্বশেষ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৭ জুলাই। এরপর নানা আইনি জটিলতা ও ভোটার তালিকা নিয়ে বিতর্কের কারণে নির্বাচন স্থগিত ছিল।

আজকালের খবর/আতে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft