বুধবার ২৪ জুন ২০২৬
কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:৫৮ পিএম   (ভিজিট : ৫)
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন অধিবেশনের ফাঁকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার চীনের তালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের সাক্ষাৎ হয় বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে।

বৈঠকে তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তনায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়েও একমত হন৷

এ ছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত দুই দেশের বৈঠক হওয়া উচিত বলে মত দেন তারেক রহমান।

কাজাখস্তানের প্রধানমন্ত্রী উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখার কথা বলেন।

বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এ ছাড়া পানি কূটনীতিনিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভ। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ প্রস্তাবে বাংলাদেশের সমর্থন রয়েছে।

অন্যদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকে উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft