শনিবার ২০ জুন ২০২৬
মোহনগঞ্জে বণিক সমিতির সংবাদ সম্মেলন
ব্যবসায়ী নারায়ণ হত্যার খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:১৯ এএম   (ভিজিট : ৩)
নেত্রকোণার মোহনগঞ্জে শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নারায়ণ পালের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্ত্রী লিপি পাল ও মোহনগঞ্জ বণিক সমিতির নেতৃবৃন্দ। শহীদ ফজলুর রহমান রোডস্থ বণিক সমিতির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ৮ মাসেও ওই হত্যাকারীদের খুঁজে না পাওয়ার বিষয়ে পুলিশের গাফিলতি ও অদক্ষতা রয়েছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, আগামী ১ মাসের মধ্যে তদন্ত শেষ করে অপরাধীদের সনাক্ত করতে হবে। 

অন্যথায় কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী লিপি পাল বক্তব্য দেয়ার সময় কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, গত ৮ মাসেও বিচার না পেয়ে আমি এখন হতাশ ও অসহায়।

সংবাদ সম্মেলনে মোহনগঞ্জ বণিক সমিতির সভাপতি মাসুদ মিয়া, হাজী মোঃ দুদু মিয়া, আলহাজ্ব গোলাম রব্বানী, শিক্ষক বিমল চন্দ্র পাল, হাবিবুর রহমান দোহা, দীপক বণিক, শ্যামল মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ব্যবসায়ী নায়ায়ণ পাল মোহনগঞ্জের থানা রোডস্থ বসুন্ধরা মোড়ে নিজ দোকানে গত বছরের ৬ অক্টোবর রাতে দুর্বৃত্তের হাতে খুন হন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft