বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
জমির উদ্দিন সরকার ইনস্টিটিউটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ০)
পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউটের চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইনস্টিটিউট চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এক কোটি ছাব্বিশ লাখ ত্রিশ হাজার চারশত নিরানব্বই টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও ইনস্টিটিউটের গভর্নিং বডির সভাপতি এম এ মজিদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন এবং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো. কায়েদ-ই-আজম।

একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ও উত্তর দর্জিপাড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি ফুটকিবাড়ী থেকে মাগুড়া প্রধানপাড়া পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft