শনিবার ২০ জুন ২০২৬
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:৫৬ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ৫:১৪ পিএম  (ভিজিট : ১৪)
কিশোরগঞ্জের ভৈরবে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় বঙ্গবন্ধু সড়কের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় তাঁর বাসভবনের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন প্রধান অতিথি ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমান্ডার আবদুর রউফ স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক এ. কে. মোবারক আলী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেন, আবদুল হাকিমসহ স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার রউফের কন্যা গীতালী হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, নরসিংদীর রায়পুরা ফজলুল হক স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান ভূঁইয়া, পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নুর মোহাম্মদ এবং পরিবারের পক্ষ থেকে তাঁর চাচাতো ভাই ডা. আবদুল্লাহ আল-মারুফ।

বক্তারা স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য ভৈরব পৌরসভার সাবেক মেয়র ইফতেখার হোসেন বেনুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কমান্ডার রউফের কন্যা গীতালী হাসান স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে তাঁর বাবার স্মৃতি সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনায় বক্তারা বলেন, কমান্ডার আবদুর রউফ আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে স্বাধীনতা পদকে ভূষিত করেছে। তিনি ভৈরব তথা দেশের গর্ব হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কে এম মামুনুর রশিদ বলেন, “ছোটবেলা থেকেই আমরা কমান্ডার আবদুর রউফের নাম শুনে আসছি। তাঁর বীরত্বগাঁথা ও দেশপ্রেম জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর স্মৃতিস্তম্ভ উদ্বোধন করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।”

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে কমান্ডার রউফের জীবন ও অবদান তুলে ধরতে হবে, যাতে তারা দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে পারে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft