বুধবার ১৭ জুন ২০২৬
ভারতের প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:০৯ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ২:৩৩ পিএম  (ভিজিট : ৬)
দেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে ভারতের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি করেছে এসজি অয়েল রিফাইনারিজ লিমিটেড।

মংলা ইপিজেডে অবস্থিত শতভাগ রপ্তানিমুখী ভোজ্য তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান এসজি অয়েল রিফাইনারিজ লিমিটেড ভোজ্য তেল রপ্তানির পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ভারতের আমদানিকারক প্রতিষ্ঠান কে. এস. টি. সি. এগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী, প্রতি বছর প্রায় ১২০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ভোজ্য তেল অগ্রিম টিটি (টেলিগ্রাফিক ট্রান্সফার) পরিশোধের বিপরীতে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) নিশ্চিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

গতকার মঙ্গলবার (১৬ জুন) বনানীতে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে ভারতীয় প্রতিষ্ঠান কে. এস. টি. সি. এগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে কোম্পানির পরিচালক উপস্থিত ছিলেন।

এসজি অয়েল রিফাইনারিজ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সারোয়ার জাহান তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক ওয়াহেদুজ্জামান আহমেদ লেলিন, প্রধান পরিচালন কর্মকর্তা শফিউল আজম তালুকদার, ব্যবস্থাপক মো. তানিমুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক আতিউর রহমানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতা স্মারক দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভোজ্য তেল শিল্পের অবস্থান আরও সুদৃঢ় হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft