বুধবার ১৭ জুন ২০২৬
দুমকিতে পাচারের সময় জব্দ চিংড়ি রেনু পায়রা নদীতে অবমুক্ত
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ০)
পটুয়াখালীর দুমকিতে ট্রাকভর্তি ৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু (পোনা) জব্দ করে পায়রা নদীতে অবমুক্ত করেছে মৎস্য বিভাগ। 

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় বিপুল পরিমাণ রেনুর চালানটি জব্দ করা হয়। তবে রেনু ব্যবসায়ী ও ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্টো-ড ১৪-৪১০৯ নাম্বারের একপি ট্রাকে করে বিপুল পরিমাণ চিংড়ির রেনু পরিবহনের সময় সন্দেহ হলে স্থানীয়রা ট্রাকটি আটকে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ট্রাকভর্তি ৪৩ ড্রাম রেনু জব্দ করেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। এসব রেনু অবৈধভাবে সংগ্রহ ও পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে ইউএনও’র নির্দেশে মৎস্য বিভাগের কর্মকর্তারা জব্দকৃত রেনুগুলো পায়রা সেতু সংলগ্ন নদীর উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, অবৈধভাবে সংগ্রহ ও পরিবহন করা ৪৩ ড্রাম চিংড়ির রেনু জব্দ করা হয়েছে। পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে রেনুগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আজকালের খবর/রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft