বুধবার ১৭ জুন ২০২৬
মহেশখালীতে মাইকে ঘোষণা দিয়ে বনকর্মীদের উপর হামলা
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:৪৪ পিএম   (ভিজিট : ২)
কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় বন বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বন বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সরকারি বনভূমি দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানের সময় এ ঘটনা ঘটে।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির জানান, সরকারি বনভূমি রক্ষায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকালে শাপলাপুরের জেএমঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। অভিযানের একপর্যায়ে অবৈধ দখলদার চক্রটি উচ্ছেদ কার্যক্রমে বাধা দিতে স্থানীয়ভাবে মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করে।

তার অভিযোগ, মাইকিংয়ের মাধ্যমে উসকানি দেওয়ার পর একদল ব্যক্তি লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে বন বিভাগের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন বনকর্মী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হুমায়ুন কবির আরও বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বন বিভাগ ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বন বিভাগের দাবি, সরকারি বনভূমি দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে এবং বনভূমি রক্ষায় কোনো ধরনের অবৈধ দখল বা বাধা সহ্য করা হবে না।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft