দীর্ঘ ২৪ বছর পর নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টু, মাসুদ রানা, তরুকুজ্জামান তরু, ইদ্রিস আলী মোল্লা,নাজমুল হক তালুকদার আরিফ , জিয়া উদ্দিন জিয়া, যুবদল আহবায়ক এনামুল হক তালুকদার ছোট, শ্রমিকদলের দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফাহিম হোসেন সুমন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা ও এনামুল হক এনাম, জেলা ছাত্রদল নেতা শামসুল হুদা শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাযহারুল হক তালুকদার পলিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ইয়াসিন আরাফাত হৃদয়।
সম্মেলনে বক্তারা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী দিনের নেতৃত্ব তৈরিতে ছাত্রদলের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ছাত্রদলের আহ্বায়ক মাযহারুল হক তালুকদার পলিন বলেন, 'এই কর্মী সম্মেলন খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনেরই একটি অংশ। অচিরেই ওই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।
তিনি জানান, ২০০২ সালের পর এবারই প্রথম খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
আজকালের খবর/ এমকে