মঙ্গলবার ১৬ জুন ২০২৬
ইতালিতে চলছে বাংলাদেশ উৎসবের প্রস্তুতি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ১০)
আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে মিলান বাংলাদেশ উৎসব ২০২৬-এর দ্বিতীয় সেশন। যেখানে অংশ নিবেন বাংলাদেশের নামিদামী তারকারা। তালিকায় রয়েছেন কণ্ঠশিল্পী সালমা, শিল্পী সাথী খান, কিশোর, মানসিব, জেসি, প্রিয়াঙ্কাসহ অনেকেই। ইতালির মিলানের ভিয়া ডোমেনিকো সাভিও কেজারোস্সা পার্কে উৎসবের প্রস্তুতি সম্পর্কে জানান আয়োজক ইউরো মন্ডো গ্রুপের চেয়ারম্যান নুরুল আফসার বাবুল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠান সমন্বয় কমিটির সদস্যসহ অনেকেই। বক্তারা ইতালির মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এই মিলনমেলায় অংশগ্রহণ করার আহবান জানান। পাশাপাশি স্টল বরাদ্দ চলছে বলেও উল্লেখ করেন তাঁরা। অনুষ্ঠান প্রাঙ্গণ পরিদর্শন করে আয়োজকরা জানান, ইতোমধ্যে ইতালির প্রশাসনের অনুমতিসহ সকল ধরনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ কমিউনিটি মিলানের আয়োজনে ও ইউরো মন্ডো গ্রুপের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই উৎসবে প্রায় পাঁচ হাজার বাংলাদেশিসহ ইতালি ও বিভিন্ন দেশের নাগরিকদের ব‍্যাপক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশিদের সাথে ইতালিয়ানসহ বিভিন্ন দেশের নাগরিকদের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় বলে প্রত্যাশা সবার।

আজকালের খবর/কবির

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft