মঙ্গলবার ১৬ জুন ২০২৬
মিলান যুবদলের জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ৭)
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইতালির মিলানে তাজমহল রেস্তোরাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মিলান লোম্বারদিয়া যুবদল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ইতালির মিলান লোম্বারদিয়া যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম মামুন।

সদস্য সচিব সাইদুর রহমান খাঁন ও যুগ্ম আহ্বায়ক শেখ শাহ আলমের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার আসাদুজ্জামান রিপন, ইতালি বিএনপির সাবেক উপদেষ্টা মাহাবুবর রহমান সেলিম, মিলান বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী ওসমান গনি, বিএনপি নেতা হাজী শাহ আলম, মিয়া মিলন, কাজী সজীব, আসাদ খান, এ কে রুহুল সান, সোহেল কবিরাজ, সোহরাব দর্জি, কাজী রুবেল, মাসুদ মৃধা, সুলেমান মাতুব্বর, রাজু খান, শফিকুল ইসলাম বেল্লাল, মোঃ শাহাবুদ্দিন, রেজাউল বেপারী, মাসুম আবেদীন নয়ন, রেজাউল করিম পাবেল, রোমান হাওলাদার, আক্কাস হাওলাদার, নিলয়, বাপ্পী, খোকন মোল্লা, রুহুল আমিন।

পরে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

আজকালের খবর/কবির

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft