সোমবার ১৫ জুন ২০২৬
কনসাল জেনারেলের সঙ্গে দুবাই বিএনপির মতবিনিময় সভা
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৬:৪০ এএম   (ভিজিট : ২১)
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের বিভিন্ন সমস্যা, অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুবাই বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আলম ও সদস্য সচিব মজিবুল হক মঞ্জুর নেতৃত্বে দুবাই বিএনপির অন্তর্গত বিভিন্ন ইউনিট কমিটির শীর্ষ নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল সভায় অংশগ্রহণ করেন।

এতে প্রতিনিধি দল প্রবাসীদের দীর্ঘদিনের বিভিন্ন সংকট নিরসনে কনসাল জেনারেলের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও কার্যকর করতে প্রধানমন্ত্রীকে আরব আমিরাত সফরের আহ্বান জানান নেতৃবৃন্দ।

উন্মুক্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রবাসীদের কল্যাণে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: দীর্ঘদিন ধরে বাংলাদেশি ভিসা সংক্রান্ত জটিলতা ও অভ্যন্তরীণ ভিসা সমস্যার দ্রুত সমাধানে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ, বাংলাদেশ ও ইউএই’র মধ্যে আমদানি-রপ্তানি এবং কার্গো সুবিধা সম্প্রসারণ এবং দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি সম্পূর্ণ বন্ধ করা।

এছাড়াও প্রবাসে কোনো বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করলে মরদেহ দ্রুত সরকারি সহায়তায় দেশে প্রেরণের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে প্রবাসীদের সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ— বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট, জনতা ব্যাংক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে সিন্ডিকেট ও দালালমুক্ত রাখার আহ্বান জানানো হয়।

আলোচনায় আরও উঠে আসে পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া দ্রুততর করা, কনস্যুলেট সেবা সহজীকরণ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে নিম্ন আয়ের শ্রমজীবী প্রবাসীদের জন্য ঋণ সুবিধা আরও সহজ ও কার্যকর করার বিষয়।

মতবিনিময় সভায় দুবাই মহানগর বিএনপি, এর অধীনস্থ ইউনিট কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কনস্যুলেট প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।


আজকালের খবর/কবির









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft