মঙ্গলবার ১৬ জুন ২০২৬
আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:৪৯ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৫:৫০ পিএম  (ভিজিট : ৯)
বামবাদী ভারতীয় কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।

চাওয়া পাওয়া নির্দেশনা দিচ্ছেন রাকেশ বসু। তিনি জানান, বর্তমানে ধারাবাহিক নাটকটির শুটিং চলছে। শুটিং শেষে সম্পাদনার কাজ শেষ হলে এনটিভিতে প্রচার শুরু হবে।

চাওয়া পাওয়ায় মেমীর শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। ডলি জহুর বলেন, ‘এই ধারাবাহিকের গল্পটা বেশ সুন্দর। এমনিতেই রাকেশ বেশ যত্ন নিয়ে নাটক নির্মাণ করে। এই নাটকেও বেশ যত্ন নিয়ে প্রতিটি দৃশ্যের শুটিং করছে। এখন তো ভালো গল্পের বেশ সংকট। কিন্তু রাকেশের গল্প নির্বাচন সব সময়ই খুব ভালো। প্রতিটি নাটকেই সে একটা মেসেজ বা বার্তা দেওয়ার চেষ্টা করে। চাওয়া পাওয়া পারিবারিক গল্পের নাটক। পারিবারিক সম্পর্ক আর নানা টানাপোড়েনের গল্প দেখা যাবে এতে। আশা করছি, প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

মুনিরা ইউসুফ মেমী বলেন, ‘চাওয়া পাওয়া আমাদের জীবনেরই গল্প। তাই দর্শকের কাছে সহজেই উপভোগ্য হবে। ডলি আপার সঙ্গে বহুদিন পর কোনো ধারাবাহিক নাটকে কাজ করছি। সঙ্গে মম, দিনারসহ আরও অনেকেই আছেন। কাজটি করতে বেশ ভালো লাগছে। রাকেশ তো ভীষণ পরিপাটি, পরিচ্ছন্ন আর মেধাবী একজন পরিচালক। একেবারে টু দ্য পয়েন্টে ধরে ধরে কাজ করে সে। আমি তার কাজে মুগ্ধ।’

আজকালের খবর/আতে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft