মঙ্গলবার ১৬ জুন ২০২৬
নতুন ইতিহাস গড়লেন শাকিরা
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:১৩ এএম   (ভিজিট : ২৭)
নতুন ইতিহাস গড়লেন জনপ্রিয় গায়িকা শাকিরা। বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই তাঁর গাওয়া গান ‘দাই দাই’। সেই গান ইতোমধ্যে ব্যাপক হিট হয়েছে। ইউটিউবে তা ১০০ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী ব্রুন বয়-এর সঙ্গে যৌথভাবে গাওয়া এই গান বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তবে এই গানের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে এক অনন্য নজির গড়েছেন শাকিরা। ২০০৬, ২০১০ এবং ২০১৪ সালের পর এবার ২০২৬ বিশ্বকাপেও তিনি অফিসিয়াল সঙ্গীত পরিবেশন করলেন। এর মাধ্যমে বিশ্বকাপের সঙ্গীতের ইতিহাসে সবচেয়ে সফল শিল্পী হিসেবে নিজের নাম বিশ্বের সামনে তুলে ধরলেন তিনি। ২০২২ সালে স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল ৪৯ বয়সী এই তারকা শিল্পীর। কিন্তু তারপরও যে ফুটবলের প্রতি তাঁর অটুট টান রয়েছে, সে কথা আবার তিনি তুলে ধরেছেন।

বিশ্বকাপের মঞ্চে শাকিরার যাত্রা শুরু হয় ২০০৬ সালে। জার্মানিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের ফাইনালে ইতালি ও ফ্রান্সের ম্যাচের আগে তিনি তাঁর জনপ্রিয় গান ‘হিপস ডোন্ট লাই’-এর বিশেষ রিমিক্স সংস্করণ পরিবেশন করেছিলেন। সেই পারফরম্যান্সই বিশ্বকাপের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের সূচনা করে। এরপর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য তিনি প্রকাশ করেন ‘ওয়াকা ওয়াকা’ গানটি। এটি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। আজ পর্যন্ত ইউটিউবে এর ভিডিও ৪৫০ কোটিরও বেশি বার দেখা হয়েছে। এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ২০টি মিউজিক ভিডিওর অন্যতম।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষে শাকিরা নিয়ে আসেন ‘লা লা লা’। সেই গানটিও ব্যাপক সাফল্য পায়। এই মিউজিক ভিডিও ১৩০ কোটির বেশি ভিউ অর্জন করেছে। আর এবার ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম ‘দাই দাই’ প্রকাশ করে আরও একবার ইতিহাস গড়েছেন কলম্বিয়ার এই তারকা গায়িকা। শুধু তাই নয়, আগামী ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের উদ্বোধনী হাফটাইম শোতেও তিনি মঞ্চ মাতাবেন। সেই অনুষ্ঠানে তাঁর সঙ্গে সহ-শিল্পী হিসেবে থাকবেন পপ সম্রাজ্ঞী মাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

আজকালের খবর/কবির









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft