শুক্রবার ১২ জুন ২০২৬
এফডিএ ও পিকেএসএফের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৩)
পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় বাস্তবায়িত ‘স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (কৃষি)’ প্রকল্পের আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সংস্থার চেয়ারম্যান বাজার শাখায় সদস্য পর্যায়ের প্রান্তিক কৃষকদের মাঝে এই মালামাল বিতরণ করা হয়।

এলাকার কৃষকদের আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই কৃষি চর্চায় উৎসাহিত করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ কৃষকদের হাতে উপকরণগুলো তুলে দেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী ও ফোকাল পার্সন শংকর চন্দ্র দেবনাথ, আর.এইচ.এল প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ মো. মেহেদী আজম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম, এরিয়া ম্যানেজার মিরাজ হোসেন এবং শাখা ম্যানেজার মো. আবু হানিফসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

কর্মসূচিতে পরিবেশবান্ধব ও টেকসই উপায়ে বিষমুক্ত সবজি চাষের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ উপলক্ষে উপকারভোগী সদস্যদের মাঝে উচ্চ ফলনশীল শশার বীজ, মাটির উর্বরতা বৃদ্ধিকারী জৈব সার, ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য আধুনিক ফেরোমন ফাঁদ এবং প্রয়োজনীয় বালাইনাশক বিতরণ করা হয়।

বিতরণ শেষে উপস্থিত কৃষিবিদরা কৃষকদের এসব উপকরণ ব্যবহারের সঠিক নিয়ম ও আধুনিক চাষাবাদ কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব উপায়ে চাষের পরামর্শ দিয়ে বক্তারা বলেন, নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমবে, ফলন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এই উদ্যোগ স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft