বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
ডিমলায় অবৈধ পাম্পে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৬)
নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে পরিচালিত মিনি পাম্পের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে পাম্প মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং পাম্পটি বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা যায়, ডিমলা বাজারের টিএনটি রোড এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়া একটি মিনি পাম্প পরিচালিত হয়ে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে বৃহস্পতিবার (১১জুন) দুপুরে  উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানকালে অবৈধভাবে ব্যবসা পরিচালনার সত্যতা পাওয়া গেলে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে পাম্পটির মালিককে জরিমানা করা ৫০ হাজার টাকা আদায় করা হয়।

এ সময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অবৈধ মিনি পাম্পটির কার্যক্রম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি জনস্বার্থ, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অনুমোদনহীন ও অবৈধভাবে পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

উপজেলা নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইমরানুজ্জামান  বলেন,  প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ মিনি পাম্পসহ যেকোনো ধরনের অনুমোদনবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন মেনে ব্যবসা পরিচালনার পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

উল্লেখ্য, অবৈধভাবে পরিচালিত জ্বালানি পাম্পগুলোতে নিরাপত্তা ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। ডিমলা উপজেলা প্রশাসনও এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। 

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft