বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
উজ্জল মিয়া হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ২৩)
অদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী (বারঘড়িয়া) এলাকার বাসিন্দা মো. উজ্জল মিয়া হত্যাকাণ্ডের বিচার এবং প্রধান আসামি আলমগীর হোসেন ওরফে আনন্দের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আয়োজিত মানববন্ধনে নিহতের স্বজন, স্থানীয় এলাকাবাসীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।  মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে নিহতের মা রহিমা বেগম অভিযোগ করেন, গত ২ জুন সকালে তাদের বাড়ির সামনে আলমগীর হোসেন ওরফে আনন্দ ধারালো অস্ত্র দিয়ে উজ্জল মিয়ার ওপর হামলা চালায়। সেই সময় অন্যান্য অভিযুক্তরাও হামলায় অংশ নেয়। গুরুতর আহত অবস্থায় উজ্জল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, প্রধান আসামি আলমগীর হোসেন (আনন্দ), দ্বিতীয় আসামি মো. সুজন মিয়াসহ ৪, ৫, ৬ ও ৭ নম্বর আসামিদের পরিকল্পিত হামলার ফলেই উজ্জল মিয়ার মৃত্যু হয়েছে। তারা বলেন, হামলার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft