বুধবার ১০ জুন ২০২৬
সদরপুরে ফরিদপুর জেলার নবাগত ডিসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:৪৭ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ১:৫৫ পিএম  (ভিজিট : ৪)
ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম-এর সঙ্গে সদরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ দরবার হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, ইমাম, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে জেলা প্রশাসক দিনব্যাপী সদরপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন। সফরসূচি অনুযায়ী তিনি কুমার নদের ভাঙন প্রবণ এলাকা ও নদী পুনর্খনন কার্যক্রম পরিদর্শন করেন। পরে উপজেলা ভূমি অফিস, নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ এবং নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।

এছাড়া তিনি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তার জন্য চেক বিতরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স্মার্ট নাগরিক কার্ড বিতরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম ও সেবামূলক উদ্যোগের প্রদর্শনী পরিদর্শন করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ও পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত ব্যক্তিদের মতামত শোনেন। তিনি জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং উত্থাপিত সমস্যাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

আজকালের খবর/ রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft