রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ১০০ (একশো) লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়া পতিতা পল্লীর মধ্যে জনৈক আইয়ুব মন্ডলের বাড়ির ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার- হারুন-অর রশিদ (৫৫) ঢাকা জেলার ধামরাই থানার বারবাড়িয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে। তিনি দৌলতদিয়া পূর্বপাড়া জনৈক আইয়ুব মন্ডলের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ জানায়, রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া পতিতা পল্লীর মধ্যে জনৈক আইয়ুব মন্ডলের বাড়ির ভেতর থেকে ১০০ (একশত) লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় চোলাই মদসহ হারুন-অর রশিদকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আজকালের খবর / রাশেদুল মিলন