মঙ্গলবার ৯ জুন ২০২৬
বকশীগঞ্জে তিন মাদকসেবীর কারাদণ্ড
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ৭)
জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এই আদালত পরিচালনা করেন। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল মামুন ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বকশীগঞ্জ পৌর এলাকার উত্তর বাজার কামারপট্টি মোড়ের মৃত ইউসুফের ছেলে শান্ত, মিয়া পাড়ার মৃত আইজল হকের ছেলে আজিজ মিয়া এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার পানিসা ইউনিয়নের আশ্রাব আলীর ছেলে সোহাগ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর এলাকার মিয়া পাড়া থেকে শান্ত ও আজিজ মিয়াকে এবং উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের রহিমপুর এলাকা থেকে সোহাগকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আজিজ মিয়াকে অতিরিক্ত ১২ দিন এবং সোহাগকে অতিরিক্ত ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের এই সাজা প্রদান করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft