সোমবার ৮ জুন ২০২৬
ফুলবাড়ীয়ায় মাধ্যমিক স্তরের ১২৮ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপন
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ৭)
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৭৬টি স্কুল ও ৫২টি মাদ্রাসা মোট ১২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। 

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সোমবার (৮জুন) উপজেলাব্যাপি এ কর্মসূচী পালন করা হয়। বিকালে ফুলবাড়ীয়া মহিলা সরকারি কলেজে একটি গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঞা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাসলিমা আক্তার উপস্থিত ছিলেন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, আমি একটি একাডেমিক ক্যালেন্ডার করেছি, যাতে বছরব্যাপি সিডিউল দেওয়া হয়েছে। সেই হিসাবে ৮ জুন ফুলবাড়ীয়া উপজেলাব্যাপি ১২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হচ্ছে। আগামী বছর প্রত্যেক শিক্ষক একটি করে গাছ লাগাবেন। তার পরের বছর প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছের চারা রোপণ করবে।


 আজকালের খবর / রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft