বুধবার ১৩ মে ২০২৬
জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, ক্যাম্পাসে উত্তেজনা
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ১)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। 

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল সংলগ্ন চারুকলা এক্সটেনশন এলাকার জঙ্গলে বহিরাগত এক যুবক ৫১ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম অভিযুক্ত বহিরাগত যুবককে শনাক্ত করেছে। প্রদর্শিত সিসিটিভি ফুটেজে ওই যুবককে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, মাইক্রোবায়োলজি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান ও তার বন্ধুরা রাত আনুমানিক ১২টার সময় মোটর সাইকেলযোগে পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় পার্শ্ববর্তী জঙ্গলে উক্ত নারী শিক্ষার্থীর চিৎকার শুনতে পান।

এসময় ওই শিক্ষার্থীকে আতঙ্কিত অবস্থায় খালি পায়ে ও শরীরে মাটি-ধুলাবালি লাগা অবস্থায় জঙ্গলের দিক হতে দ্রুত বেরিয়ে আসতে দেখেন তারা। মেয়েটি জাহিদ হাসান ও তার বন্ধুদের জানান যে, বহিরাগত কেউ তাকে জোরপূর্বক টেনে জঙ্গলের দিকে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন। ধস্তাধস্তির সময় জোরে চিৎকার করলে বহিরাগত যুবক তাকে ছেড়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তৎক্ষণাৎ জাহিদ হাসানসহ আশেপাশে থাকা শিক্ষার্থীরা জঙ্গলে অভিযুক্ত বহিরাগতকে খোঁজাখুঁজি করলেও ঘটনাস্থলে কারো উপস্থিতি পাননি।

বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ও সিকিউরিটির টিমের সদস্যরা মেয়েটিকে ঘটনাস্থল হতে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠায় এবং গভীর রাত পর্যন্ত সিটিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীকে শনাক্ত করে। জাবি প্রক্টর উক্ত ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে আশুলিয়া থানা বরাবর একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি অবগত করেছেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft