রবিবার ৭ জুন ২০২৬
সীমান্তে ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:৩৬ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৫:৫৭ পিএম  (ভিজিট : ১৫)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় শাহানাবাদ পামোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা মানসিক ভারসাম্যহীন এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে সীমান্ত পার করে দিলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায় সে ভারতীয় নাগরিক। ব্যক্তিটি বাংলায় কোনো কথা বলতে না পারলেও মাঝে মধ্যে হিন্দিতে কথা বলছিল। 

এ ঘটনায় বিজিবি বিএসএফকে কড়া বার্তা পাঠায় এবং শেষ পর্যন্ত তাকে ভারতে ফেরত দেওয়া হয়।

স্থানীয় সহকারী শিক্ষক সেলিম জানান, বিএসএফের পুশইন ও শূন্য রেখায় জমি দখলের মতো কর্মকাণ্ড রুখে দিতে স্থানীয় জনগণ বিজিবির পাশাপাশি সদা প্রস্তুত রয়েছে। তার ধারণা, এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটিকে ছদ্মবেশে কিংবা ইনজেকশন দিয়ে এ দেশে পুশইন করা হয়েছিল।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ মুঠোফোনে জানান, মানসিক ভারসাম্যহীন এক ভারতীয় নাগরিককে বিজিবি সদস্যরা আটক করেছিলেন। পরবর্তীতে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft