শনিবার ৬ জুন ২০২৬
জার্মানি বিশ্বকাপ জিতবে না: মনে করেন অধিকাংশ জার্মান
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:০৯ এএম   (ভিজিট : ৬)
নতুন এক সমীক্ষায় দেখা গেছে বেশিরভাগ জার্মানই বিশ্বাস করেন না যে, তাদের জাতীয় দল বিশ্বকাপ ফুটবল জিততে পারবে৷ জার্মানির সরকারি সম্প্রচার সংস্থা জেডডিএফ পরিচালিত এক সমীক্ষা অনুযায়ী, মাত্র ১৫ শতাংশ জার্মান মনে করেন, কোচ ইউলিয়ান নাগেলসমানের দল বিশ্ব চ্যাম্পিয়ন হবে৷

সবচেয়ে বড় অংশ- ৩৩ শতাংশ মনে করেন, জার্মানি কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে এবং হেরে বাদ পড়বে৷

১৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জার্মান জাতীয় দল শেষ ষোলোতেই হেরে যাবে৷ আরও ১৫ শতাংশ বলেছেন, তারা মনে করেন জার্মানি সেমিফাইনালে উঠবে এবং মাত্র দুই শতাংশ মনে করেন জার্মানি ফাইনালে উঠবে এবং রানার্স আপ হবে৷

অন্যদিকে, তিন শতাংশ জার্মান মনে করেন, আগের দুই বিশ্বকাপের মতোই খারাপ খেলবে জার্মানি এং গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যাবে৷

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft