শুক্রবার ২৪ জুলাই ২০২৬
ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১০:৪৬ এএম   (ভিজিট : ২১২)
মালদ্বীপের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তুলনামূলক অভিজ্ঞ ও শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশের তরুণ দল।

টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ, পাকিস্তান  ও আফগানিস্তান সিনিয়র দল পাঠালেও বাংলাদেশ অংশ নিচ্ছে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে।

প্রথমার্ধে আফগানিস্তান একবার বল জালে পাঠালেও অফ সাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। পুরো ম্যাচে আফগানরা বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ দুর্দান্ত নৈপুণ্যে দলকে রক্ষা করেন।

বাংলাদেশও দুই অর্ধেই গোলের চেষ্টা করেছে, তবে জালের দেখা পায়নি। ফলে টুর্নামেন্টে টানা দুই ম্যাচেই গোলশূন্য ড্র করলো মারুফুল হকের দল। তবে দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট সংগ্রহ করে ফাইনালে ওঠার আশা এখনও বাঁচিয়ে রেখেছে দলটি।

আগামী ৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলে ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft