শুক্রবার ৫ জুন ২০২৬
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ১৪)
ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু খবর পাওয়া গেছে।
 
এর মধ্যে দুইজন মোটরসাইকেল আরোহী তাদের একটি ড্রামট্রাক পিছন দিক থেকে চাপায় দেয় পাশাপাশি অন্যজন বাসচাপায় নিহত হয়েছে বলে জানাযায় ।

বুধবার (৩ জুন) রাত ও বৃহস্পতিবার (৪জুন) সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি সমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন ওরফে জিসান (২৩), ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের নতুন বাজার পাটোয়ারী বাড়ীর কামরুল ইসলামের ছেলে জিয়ানুল ইসলাম শাওন (২৩) এবং সোনাপুর গ্রামের আবদুস সামাদের ছেলে মোহাম্মদ জুয়েল মাতাব্বর (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ইকবাল হোসেন জিসান ও শাওন মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম থেকে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। পথে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল এলাকার সুলতান পাম্পের বিপরীতে চৌধুরীপাড়া রাস্তার মুখে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়। অপরদিকে জিহানুল ইসলাম শাওনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

অন্যদিকে বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ছনুয়া এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি বাস মোহাম্মদ জুয়েল মাতাব্বরকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জুয়েল পেশায় টাইলসের মিস্ত্রি ছিলেন।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম বলেন, “নিহত ইকবাল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জুয়েল মাতাব্বরের মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে জেনেছি। আর শাওনের মরদেহ চট্টগ্রাম থেকে আনার কথা রয়েছে।


আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft