কুড়িগ্রামের উলিপুর উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,ও ভূমি অফিসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেব নাথ।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত উলিপুর থানা, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় , তবকপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তবকপুর ইউনিয়ন ভূমি অফিস, উলিপুর পৌর ভূমি অফিস, উলিপুর উপজেলা ভূমি অফিস, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন ও উলিপুর পৌরসভা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম মেহেদী হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার, উলিপুর থানা তদন্ত কর্মকর্তা কমল কিশোর ঘোষ প্রমুখ।
ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা উপস্থিত ছিলেন ।
আজকালের খবর/বিএস